News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) অবৈধভাবে বাঁধ নির্মাণ করে ভারত তথা ত্রিপুরার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ, এর বিরুদ্ধে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত : বীরজিৎ সিনহা
Image

(Update) অবৈধভাবে বাঁধ নির্মাণ করে ভারত তথা ত্রিপুরার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ, এর বিরুদ্ধে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত : বীরজিৎ সিনহা

আগরতলা, ২৫ জানুয়ারি: অবৈধভাবে বাঁধ নির্মাণ করে ভারত তথা ত্রিপুরার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। এর বিরুদ্ধে ভারত সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আজ কৈলাসহরে কংগ্রেসের লংমার্চে একথা বলেন বিধায়ক বীরজিৎ সিনহা। সাথে তিনি যোগ করেন, কিছু দিন আগে বাংলাদেশী নাগরিকরা বিএসএফের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার সাহস করেছিলেন । তাই তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, কৈলাসহরের মনু নদীর বাঁধ সংস্কারের দাবিতে কৈলাসহর – ধর্মনগরের প্রধান সড়ক এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় সকাল দশটা থেকে রাস্তা অবরোধে সামিল হয়েছেন জেলা কংগ্রেসের সদস্যরা। অবরোধের জেরে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে। প্রশাসনের হস্তক্ষেপের ফলে দু ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। কিন্তু অতিসত্বর সমস্যা সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকি দিয়ে প্রত্যাহার তুলে নিয়েছেন বিধায়ক বিরোধীরা। 

 বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত এলাকায় বাধ নির্মাণের ফলে আগামী বর্ষা মরশুমে কৈলাসহর প্লাবিত হবে, এই আতঙ্কে এবং প্রশাসনের কাজের গাফিলতির ফলে অবরোধ বলে জানান বিধায়ক। প্রশাসনের হস্তক্ষেপের ফলে দু ঘন্টা পর অবরোধ প্রত্যাহার।

প্রসঙ্গত, বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষা মরশুমে কৈলাসহর প্লাবিত হবে, এই আতঙ্কে এবং প্রশাসনের কাজের গাফিলতির ফলে আজ এই রাস্তা অবরোধ। এই বিষয়ে বিধানসভায় আলোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নজরে নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও রাস্তা সংস্কারের কোন উদ্যোগ না দেওয়ার ফলে আজ রাস্তা অবরোধ করলেন বিধায়ক বিরজিৎ সিনহা। 

এদিন বিরজিৎ সিনহা বলেন, এই বাঁধ দীর্ঘদিন সংস্কার না করার ফলে গত ১৮ বন্যায় কৈলাসহরের হাজার হাজার মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা আজও পূরণ করা সম্ভব হয়নি অনেকের বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। কৈলাসহরের বিধায়ক নেতৃত্বে গতকাল এক প্রতিনিধি জলাই , ছণথৈল জারুলতলী, কাপরাঙ্গা, দুর্গাপুর, গোবিন্দপুর সহ অনেক এলাকা পরিদর্শন করে বিষয়টি প্রশাসনে নজরে নেওয়ার উদ্দেশ্যে আজ এই অবরোধ আন্দোলন সংঘটিত করলেন। যদি যুদ্ধকালীন ক্ষমতায় বাঁধ মেরামত না হয় তাহলে কৈলাসের অবস্থা ভয়াবহ হবে বলে জানান তিনি। কারণ এদিকে বাংলাদেশ সীমান্ত এলাকায় মনু নদীর বাঁধ আগে থেকে ১২ থেকে ১৪ ফুট উঁচু করে করা হয়েছে। গত বছর কৈলাসহর ও সীমান্ত এলাকায় জল বাড়লে কৈলাসহর ভয়াবহ বিপদের সম্মুখী হত। তাই আজ কংগ্রেসের তরফ থেকে রাস্তা অবরোধে সামিল হয়েছে।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top