News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআইএম’র ২৪তম রাজ্য সম্মেলনকে ঘিরে সাব্রুমে সুবিশাল বাইক র‍্যালি
Image

সিপিআইএম’র ২৪তম রাজ্য সম্মেলনকে ঘিরে সাব্রুমে সুবিশাল বাইক র‍্যালি

আগরতলা, ২৪ জানুয়ারি: ২৪-তম সিপিআইএমেট ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে সাব্রুমের রাজপথে লালঝান্ডার সুবিশাল বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে।

এদিন সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী ২৯, ৩০ এবং ৩১ জানুয়ারি সিপিআইএমের ২৪তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রচার জোর কদমে চলছে। ওই সম্মেলনকে ঘিরে আগরতলার রাজপথ সহ বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন সংগঠনের নেতৃত্বরা। এরই উপলক্ষ্যে সাব্রুমের রাজপথে লালঝান্ডার সুবিশাল বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ওই সম্মেলন বিবেকানন্দ ময়দানে আয়োজিত করার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সরকারের সেই আবেদন খারিজ করেছে। প্রথম দিকে সরকার আস্তাবল ময়দান দেওয়ার কথা বললেও পড়ে এটা নিয়ে জল ঘোলা রাজনীতি করেছে বলে অভিযোগ করেন তিনি।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top