News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে সিটুর বিক্ষোভ
Image

কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে সিটুর বিক্ষোভ

আগরতলা, ২৪ জানুয়ারি: কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তাকে সম্পূর্ণ উপেক্ষা করে রাত্রিকালীন কাজ করার জন্য রাজ‍্য সরকারের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে সিআইটিইউ।আজ শহরের বিক্ষোভ মিছিল করে শ্রম দপ্তরের ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

এদিন প্রাক্তন শ্রম মন্ত্রী মানিক দে বলেন,
গোটা দেশে একটা অরাজক অবস্থা কায়েম হয়েছে। আইটি সেক্টরের মালিকরা সরকারেী নিকট দাবি করেছেন কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের রাত্রিকালীন কাজের সুযোগ দিতে হবে। কিন্তু নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানে সেক্টরের মালিকরা দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। ত্রিপুরা সরকার ও কেন্দ্র সরকারের আইনের সাথে তাল মিলিয়ে বিধানসভায় একটি বিল পাস করেছে। সাধারণত এই বিল পাস করার আগে শ্রমিকদের সাথে কথা বলার দরকার ছিল সরকারের। এরই প্রতিবাদে শ্রমিক স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছে সিআইটিইউ। তাঁদের দাবি, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তাকে সম্পূর্ণ উপেক্ষা করে রাত্রিকালীন কাজ করার নিয়ম বাতিল করতে হবে।

Releated Posts

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top