News Flash

  • Home
  • দেশ
  • ৫-৬ মাস আগে এসেছিল মুম্বইয়ে; সইফকে হামলায় অভিযুক্ত বাংলাদেশি, জানালো পুলিশ
Image

৫-৬ মাস আগে এসেছিল মুম্বইয়ে; সইফকে হামলায় অভিযুক্ত বাংলাদেশি, জানালো পুলিশ

মুম্বই, ১৯ জানুয়ারি (হি.স.): অভিনেতা সইফ আলি খানকে হামলায় অভিযুক্ত একজন বাংলাদেশি, ৫-৬ মাস আগে সে বাংলাদেশ থেকে এসেছিল। রবিবার সকালে এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ। ডিসিপি জোন ৯ দীক্ষিত গেদাম বলেছেন, “১৬ জানুয়ারি ভোররাত ২টো নাগাদ অভিনেতা সইফ আলি খানকে তাঁর বাসভবনে আক্রমণ করা হয়েছিল। এফআইআর নথিভুক্ত করা হয়েছে ও একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩০)। ডাকাতির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে ঢুকেছিল। আমাদের সন্দেহ সে বাংলাদেশি।”

ডিসিপি জোন ৯ দীক্ষিত গেদাম আরও বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযুক্ত একজন বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর সে নিজের নাম পরিবর্তন করে। সে নিজের বর্তমান নাম হিসেবে বিজয় দাস ব্যবহার করছিল। পাঁচ-ছয় মাস আগেই মুম্বই এসেছে। সে কিছুদিন মুম্বইতে ছিল। অভিযুক্তরা একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত।”

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top