News Flash

Image

পরকীয়ার জেরে মাতৃহারা হলো ৩ বছরের এক শিশু

আগরতলা, ৯ জানুয়ারি: পরকীয়ার জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক গৃহবধূ। ওই ঘটনায় বাইখোড়ার লতুয়াটিলা এলাকায় মৃতার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী সময়ে প্রেমিকের বিরুদ্ধে মৃতার স্বামী থানায় মামলা দায়ের করেছেন। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার লতুয়াটিলা এলাকার বাসিন্দা কমল বিশ্বাস তার সহধর্মীনি ঝর্না দাস বিশ্বাসকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছিলেন। বর্তমানে তিন বছরের শিশু সন্তান রয়েছে। এরই মধ্যে কমল বিশ্বাসের সুখের সংসারে কাল হয়ে প্রবেশ করলো শঙ্করপুরের বাসিন্দা সুমন গোপ।

আরও জানা যায়, সুমন গোপ ভাইয়ের পরিচয় দিয়ে প্রতিনিয়ত কমল বিশ্বাসের বাড়ীতে আসা যাওয়া করতো। এতে করে সুমন গোপের সাথে পরকীয়ায় জরিয়ে পরলো ঝর্না দাস বিশ্বাস। সুমন গোপ প্রতিনিয়ত বাড়ীর একাকৃতিত্বে ঝর্না দাস বিশ্বাসের সঙ্গে দেখা করতে আসতো বলে পরিবারের লোকজনের অভিযোগ। পরবর্তী সময় পরকীয়ার জেরে আত্মহত্যার পথ বেছে নেয় ঝর্না দাস বিশ্বাস। এতে করে মাতৃহারা হয় তিন বছরের শিশু সন্তান।

ওই ঘটনায় পরিবারের লোকজনের দাবি এই আত্মহত্যার পিছনে সুমন গোপ জরিত রয়েছে। গত ৬ জানুয়ারী পরিবারের তরফ থেকে থানায় মামলা করা হলেও পুলিশ এখনো কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করেননি বলে পরিবারের লোকজনের আরও অভিযোগ। অবশেষে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সন্মুখীন হয়ে দোষীর শাস্তির দাবি করেন মৃতার স্বামী।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top