News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিবি হাসপাতাল থেকে নিখোঁজ মহিলা, উত্তপ্ত পূর্ব গকুলনগর
Image

জিবি হাসপাতাল থেকে নিখোঁজ মহিলা, উত্তপ্ত পূর্ব গকুলনগর

আগরতলা, ৭ জানুয়ারি : গত ত জানুয়ারি জিবি হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছেন এক বেসরকারী শিশু আবাসিকের মধ্যবয়সী আয়া কল্পনা দাস। পরর্বতী সময়ে জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হলেও আজও মিলেনি তার হদিশ। মেয়েকে ফিরে পেতে দরজায় দরজায় ঘুরছেন বৃদ্ধা মা। ওই ঘটনায় গকুল নগরের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও জানা গিয়েছে, গত ৩ বছর ধরে পূর্ব গকুলনগর এলাকার উমেশ চাইল্ড হোমে কর্মরত ছিল কল্পনা দাস নামে ওই মাঝ বয়সি মহিলা। হোমের একটি শিশু অসুস্থ হলে রাজধানী আগরতলা জিবি হাসপাতাল শিশু থেকে ভর্তি করা হয়েছিল। শিশুটির দেখাশোনার জন্য উমেশ চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জিবি হাসপাতালে পাঠানো হয়। গত ৩ তারিখ হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে ছুটি দেওয়া হলে জিবি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় কল্পনা। হুমে কর্তৃপক্ষের পক্ষ থেকে জিবি ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি করে। এদিকে মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে মেয়ের মা বাবা।

আজ ওই এলাকার সমস্ত মহিলারা চাইল্ড হোমের মূল ফটকের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। মুহুর্তের মধ্যে উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা। এদিকে খবর পেয়ে ছুটে গিয়েছপ বিশালগড় থানার পুলিশ ও কমলা সাগরের মণ্ডল সভাপতি কাজল সরকার সহ জনপ্রতিনিধিরা। তারা চাইল্ড হোমের আধিকারিকদের সঙ্গে কথা বলে নিখোঁজ মহিলা উদ্ধারের দাবী জানান। এবিষয়ে হোম কর্তৃপক্ষরা জানান, তারা তাদের মত করে চেষ্টা করছে মহিলাকে উদ্ধার করতে। এদিকে অনেকেই প্রশ্ন তুলছেন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।

Releated Posts

বনমালিপুরের তিন ফ্ল্যাটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ, টিএসইসিএল-কে জরিমানা হাইকোর্টের

আগরতলা, ৮ আগস্ট: সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর ভূমিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় বিদ্যুতের ঘাটতি নেই, তবুও পরিষেবায় দুর্ভোগ : মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় বিদ্যুতের কোনও ঘাটতি নেই। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগের ফলে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top