News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বৈধভাবে দোকান কিনেও ব্যবসা শুরু করতে পারছেন না এক ব্যবসায়ী
Image

বৈধভাবে দোকান কিনেও ব্যবসা শুরু করতে পারছেন না এক ব্যবসায়ী

আগরতলা, ৭ জানুয়ারি : শান্তি পাড়া এলাকায় বৈধভাবে দোকান কিনেও ব্যবসা শুরু করতে পারছেন না ব্যবসায়ী উত্তম বণিক। ক্লাবের নামধারী মাফিয়াদের হুমকির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।

প্রসঙ্গত, ব্যবসায়ী উত্তম বণিক আগরতলা ৮ টাউন বরদোয়ালী কেন্দ্রের শান্তি পাড়া এলাকায় একটি দোকান ওই এলাকার দুইজন ব্যক্তির থেকে গত ১১ ডিসেম্বর বৈধভাবে ক্রয় করেছিলেন। কিন্তু আজ প্রায় এক মাস হয়ে গেলেও দোকান খুলতে পারছেন না তিনি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ওই এলাকার এক ক্লাবের নামধারী কিছু যুবক বার বার তাঁকে দোকান খুলতে বাধা দিচ্ছে। কিছুদিন পর পর তাঁকে দোকান না খোলার হুমকি ও ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

তিনি আরো বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকেই তিনি ওই দোকান ক্রয় করেছেন। দোকান রেজিস্ট্রি করার আগে পর্যন্ত কেউ কোনো কথা বলেনি। এখন ওই দোকান সমাজদ্রোহীদের কাছে বিক্রয় করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।  

এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তম বণিক ও তাঁর পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক ডঃ মানিক সাহার দৃষ্টি আকর্ষন করেছেন। তিনি যেন এই সমাজদ্রোহীদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেন, এই আবেদন রাখেন ওই ব্যবসায়ী।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top