News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় ডিজে সন্ত্রাসের বিরুদ্ধে এনসিসি থানার অভিযান, আটক ১২ টি সাউন্ড বক্স
Image

আগরতলায় ডিজে সন্ত্রাসের বিরুদ্ধে এনসিসি থানার অভিযান, আটক ১২ টি সাউন্ড বক্স

আগরতলা, ৪ জানুয়ারি : গতকাল রাতে আগরতলায় ডিজে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এনসিসি থানার পুলিশ। এই অভিযানে ১২ টি সাউন্ড বক্স আটক করে ৩ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আদালতের বেঁধে দেওয়া সময়ের থেকে বেশি অর্থাৎ রাত ১০ টার পরেও রাজধানী শহরের বিভিন্ন এলাকায় ডিজে বক্স বাজানো অব্যাহত থাকে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবে অনেকেই ডিজে সন্ত্রাস চালায়। যার কারণে পারিপার্শ্বিক জনগণের অসুবিধা হয়।

আগরতলায় প্রায়ই রাতে ডিজে সন্ত্রাস পরিলক্ষিত হয়। এসবের বিরুদ্ধে পুলিশও মধ্যমধ্যে অভিযান চালায়। শুক্রবার রাতে এমনই এক অভিযান চালিয়েছে এনসিসি থানা। তিনটি জায়গায় অভিযান করে আটক করা হয়েছে ১২টি সাউন্ডবক্স। এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা হাতে নেওয়া হয়েছে বলে জানায় এনসিসি থানার পুলিশ আধিকারিক।

পুলিশ জানায়, এজিএমসি কলেজের হোস্টেলে, চানমারি এলাকার পরিতোষ দাস বাড়ি থেকে এবং বরজলা এলাকা থেকে এই লাউড স্পিকারগুলি আটক করা হয়েছে। কোর্টের নির্দেশকে অমান্য করে রাত ১০ টার পরেও এত আওয়াজ করে সাউন্ডবক্স বাজানোর পরিপ্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনসিসি থানার পুলিশ আধিকারিক।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top