News Flash

  • Home
  • দেশ
  • অতিশী একজন মুখ্যমন্ত্রী, তাঁর উচিত সঠিকভাবে শব্দ ব্যবহার করা : সঞ্জয় শেঠ
Image

অতিশী একজন মুখ্যমন্ত্রী, তাঁর উচিত সঠিকভাবে শব্দ ব্যবহার করা : সঞ্জয় শেঠ

উজ্জয়িনী, ৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান সম্পর্কে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ। তাঁর কথায়, অতিশী একজন মুখ্যমন্ত্রী, তাঁর উচিত সঠিকভাবে শব্দ ব্যবহার করা। শুক্রবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জয় শেঠ বলেছেন, “গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী যে শব্দগুলি ব্যবহার করেছিলেন তা কাম্য নয়। শিবরাজ সিং চৌহানের মতো একজন প্রবীণ নেতার বিরুদ্ধে খারাপ শব্দ ব্যবহার করা, এই গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। তিনি মুখ্যমন্ত্রী এবং তাঁর উচিত সঠিকভাবে শব্দ ব্যবহার করা।”

সঞ্জয় শেঠ আরও বলেছেন, “আপনি যদি কাউকে সন্ত্রাসী বলে সম্বোধন করেন তাহলে আপনার মানসিকতা বোঝা যায়, আমরা সবাই বলি গণতন্ত্র শক্তিশালী, এখন কেউ কিছু বললে সেটা তাদের মানসিকতা বোঝায়, তাদের ভাষা, তাদের স্টাইল, তাদের চরিত্র, তাদের চেহারা বোঝায়। আমরা সবাই ভারতের মাতার সেবায় নিবেদিত।” উল্লেখ্য, এদিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভস্ম আরতিতে যোগ দেন।

Releated Posts

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top