News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় দুইদিনের সফরে আসছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী 
Image

ত্রিপুরায় দুইদিনের সফরে আসছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী 

আগরতলা, ২৭ ডিসেম্বর: আগামীকাল ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় খাদ্য, গনবন্টন, ভোক্তা বিষয়ক এবং নবিন ও পুনর্নবিকরন শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী। দুদিনের রাজ্য সফরকালে তিনি বেশ কিছু সরকারী কার্যসূচীতে অংশ নেবেন।

আগামীকাল দুপুরে আগরতলায় এসে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী বিকেলে আগরতলার কাছে নন্দননগরে ভারতীয় খাদ্য নিগমের (এফ সি আই) কার্যালয়ে যাবেন। রাজ্য সরকারের খাদ্যগুদামও তাঁর পরিদর্শনের কথা রয়েছে। পরে এফসিআই ও সি ডব্লিউ সি এর আধিকারিকদের সাথে বৈঠক করবেন।এদিন সন্ধ্যায়ই কেন্দ্রীয় মন্ত্রী মহাকরনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার উপস্থিতিতে খাদ্য, জন সংভরণ , উচ্চাকাঙ্খী জেলা ও পুনর্নবিকরন শক্তি সম্পর্কিত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন।  

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যোশী পরদিন অর্থাৎ ২৯ শে ডিসেম্বর,ত্রিপুরা পুন:র্নবিকরন শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডার এক কার্যক্রম পরিদর্শনে চড়িলামে যাবেন। সেখানে তিনি স্থানীয় লোকজনদের সঙ্গে মতবিনিয়ম করবেন ও পরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে উদয়পুর যাবেন। ওই দিনই তিনি বেঙ্গালুরু ফিরে যাবেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top