News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (আপডেট ) দৈত্যেশ্বরী মন্দির চুরিকাণ্ডে ধৃত দুই
Image

(আপডেট ) দৈত্যেশ্বরী মন্দির চুরিকাণ্ডে ধৃত দুই

আগরতলা, ২৭ ডিসেম্বর :দৈত্যেশ্বরী মায়ের মন্দির চুরিকাণ্ডে দুইজন কুখ্যাত চোরকে গ্রেফতার করে সাব্রুম থানার পুলিশ। তাদের কাছ মন্দিরের চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, আজ সকালে পুরোহিত সাব্রুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে গিয়ে দেখতে পায় মন্দিরের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। সাথে সাথেই খবর দেওয়া হয় সাব্রুম থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দরজা খুলতেই দেখা যায় মাতা দৈত্যেশ্বরী মায়ের বিভিন্ন স্বর্ণালংকার গুলি নেই। চোরের দল হানা দিয়ে আনুমানিক ২৫ ভরির স্বর্ণালংকার, বেশকিছু রুপোর গহনা এবং নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে পালিয়েছে।

সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার বলেন, ওই ঘটনার মামলা হাতে নিয়ে সাথে সাথে সাব্রুম থানার পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে তিন যুবকের নাম উঠে আসে। বিভিন্ন জায়াগায় অভিযান চালিয়েছে পুলিশ। ওই পুলিশ অভিযান চালিয়ে বাইকে থাকা তিনজনকে আটক করা হয়েছিল। কিন্তু একজন পুলিশের হাত থেকে পালিয়ে যাতে সক্ষম হয়েছে। ধৃতরা হলেন, সজল নমঃ, চেলটু ত্রিপুরা। যেই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে তার নাম ঝুলন নমঃ। তাদের কাছ থেকে ৭৬.৪৭ গ্রাম স্বর্ণালঙ্কার সহ নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এদিন তিনি আরো বলেন, পূর্বেও তাদের বিরোধে চুরির মামলা দায়ের করা ছিল। কিছুদিন আগেই তারা জেল থেকে মুক্তি পেয়েছিল। জেলেই তাদের বন্ধুত্ব হয়েছিল। জেল থেকে বেরিয়ে তারা মন্দিরে হানা দিয়েছিল।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top