News Flash

  • Home
  • দেশ
  • আমি একজন পরামর্শদাতা এবং পথ প্রদর্শককে হারালাম, শোকস্তব্ধ রাহুল গান্ধী
Image

আমি একজন পরামর্শদাতা এবং পথ প্রদর্শককে হারালাম, শোকস্তব্ধ রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি. স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ রাহুল গান্ধী।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “মনমোহন সিংজি অপার প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল। পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি একজন পরামর্শদাতা এবং পথ প্রদর্শককে হারালাম।”

প্রিয়ঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাজনীতিতে খুব কম লোকই সর্দার মনমোহন সিংজির মতো সম্মানের অনুপ্রেরণা দেয়। তাঁর সততা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মনমোহন সিংয়ের প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top