News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিরাপত্তার চাদরে স্বামী বিবেকানন্দ ময়দান সরেজমিনে এসপি
Image

নিরাপত্তার চাদরে স্বামী বিবেকানন্দ ময়দান সরেজমিনে এসপি

আগরতলা, ১৪ ডিসেম্বর: বিখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ময়দানে এসপি সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ। ড্রোনের সাহায্যে চালানো হবে নজরদারি। কোন রকমের কোন অপ্রীতিকর ঘটনা যেন সংঘটিত না হয় সে বিষয়েও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার (ডা.) কিরণ কুমার কে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার (ডা.) কিরণ কুমার কে বলেন, আর কয়েক ঘণ্টা পর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সংগীত পরিবেশন করবেন বিখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। তাঁর ধারণা, আজকের স্বামী বিবেকানন্দ ময়দান এই অনুষ্ঠানে জনঢল হবে। আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন থাকবে। সাত শতাধিক টি এস আর এবং ৫০ জন সি আর পি এফ ও পুলিশ মোতায়েন থাকবে।

এদিন তিনি আরও বলেন, ড্রোন মাধ্যমে নজরদারি করা হবে। এই অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার লোকের সমাগম হবে বলে ধারণা করেছেন তিনি। কোন রকমের কোন অপ্রীতিকর ঘটনা যেন সংঘটিত না হয় সে বিষয়েও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলে তিনি।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top