News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে সামাজিক ও অর্থনৈতিক সমতা আর নেই : রাহুল গান্ধী
Image

ভারতে সামাজিক ও অর্থনৈতিক সমতা আর নেই : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): ভারতে সামাজিক ও অর্থনৈতিক সমতা আর নেই। একপ্রকার দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, “ইন্ডি জোটের আদর্শ দেশের সংবিধান নিয়ে এসেছিল, আমরা একসঙ্গে সংবিধানকে রক্ষা করি। আম্বেদকর জি বলেছিলেন, রাজনৈতিক সাম্য থাকলেও, সামাজিক ও অর্থনৈতিক সমতা না থাকলে রাজনৈতিক সাম্য নষ্ট হয়ে যাবে। এখন তা সবার সামনে। রাজনৈতিক সমতা শেষ হয়েছে। ভারতের সব প্রতিষ্ঠান দখল করা হয়েছে। সামাজিক সমতা আর নেই। অর্থনৈতিক সমতা আর নেই। সেজন্য, আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জাতিগত জনগণনা।”

রাহুল গান্ধী আরও বলেছেন, “আমরা দেশকে দেখাতে চাই, আপনি কার বুড়ো আঙুল কেটেছেন। আমরা দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, কৃষক, শ্রমিকদের দেখাতে চাই, যাদের বুড়ো আঙুল কাটা হয়েছে। সুতরাং, আমাদের একটি জাতিগত জনগণনা হবে এবং ভারতে একটি নতুন ধরনের উন্নয়ন হবে।” রাহুল আরও বলেছেন, আমরা ৫০ শতাংশ সংরক্ষণের প্রাচীর ভাঙব এবং আমাদের জাতিগত জনগণনা করব। আপনারা যা খুশি বলতে পারেন।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top