News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকার ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে : সুদীপ
Image

বিজেপি সরকার ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে : সুদীপ

আগরতলা, ১৪ ডিসেম্বর: বিজেপি সরকার ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে। কারণ, প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুকে নিয়ে তির্যক মন্তব্য করছে বিজেপি। যিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

আজ সেবা দলের সংগঠনকে মজবুত করতে প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবা দলের কনভেনার নিত্যগোপাল রুদ্র পাল জানান, সেবা দলকে শক্তিশালী করতে আগামী কিছুদিনের ভেতর রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির করতে যাচ্ছে তাঁরা এবং এই প্রশিক্ষণ সে ব্যক্তি আগরতলা শহরে না করে অন্য জেলায় করার চিন্তা ভাবনা করছে তারা বলেও জানান তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, বিজেপি ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস গড়ার ষড়যন্ত্রে করছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের সেবাদলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ, কংগ্রেস মানেই হচ্ছে সেবা। কংগ্রেস মানেই মানুষের সাথে কাজ করা। সর্বদা দুঃস্থ, গরীব, মেহনতি মানুষদের পাশে দাঁড়ায় কংগ্রেস।

তাঁর অভিযোগ, সংখ্যালঘু, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সংবিধান কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তাছাড়া, কর্মসংস্থানে সরকারির সুযোগ সুবিধা বন্ধ করে ঠিকেদারের হাতে তুলে দেওয়া হচ্ছে। যাতে এসটি, এসসিরা সংরক্ষিত আসন না পান।

Releated Posts

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তবেই…

ByByReshmi Debnath Jul 31, 2026

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top