News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Image

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৪ ডিসেম্বর : আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার, সহ- সভাপতি চিত্রা রায়, সেক্রেটারি জেনারেল অলক ঘোষ প্রমুখ। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

২০০২ সালে মাত্র ১০ জন সাংবাদিক নিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পথ চলা শুরু হয়েছিল। আজ রাজ্যের সর্ববৃহৎ সাংবাদিকদের সংগঠন এটি। আজকের এই অনুষ্ঠানে বিগত বছরে এই সংগঠন যেসব উল্লেখযোগ্য কাজ করেছে, তা সকলের সম্মুখে তুলে ধরা হয়েছে।

সাংবাদিকদের খোঁজ খবর নেওয়া, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য লড়াই করা, সাংবাদিকদের প্রয়োজনে সহায়তা করা সহ সাংবাদিকদের নিরাপত্তা দিতে প্রতিনিয়ত কাজ করছে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন। রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমাস্তরের সাংবাদিকদের পাশে সর্বদা রয়েছে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন।

বিভিন্ন জেলায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য রয়েছে, কিছু জেলায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ইউনিয়ন দুর্বল হয়ে পড়েছে। সেদিকে নজর দিয়ে সকল সমস্যা সমাধানে অঙ্গিকারবদ্ধ হয়েছেন সংগঠনের পদাধিকারীগণ। সংগঠনের সভাপতি প্রণব সরকার বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী বছর ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ২৫ বছর পূর্তি উদযাপনে উদ্যোগ নেওয়া হবে।

এদিন সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেছেন সংগঠনের সেক্রেটারি জেনেরাল অলক ঘোষ। এছাড়া সহ-সভাপতি চিত্রা রায় সহ অন্যান্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সংগঠনে সম্পাদক পদে আরো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুরজিৎ পালকে সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top