News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিনদিনের ছত্তিশগড় সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

তিনদিনের ছত্তিশগড় সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

রায়পুর, ১৪ ডিসেম্বর (হি.স.): শনিবার থেকে তিনদিনের ছত্তিশগড় সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরের সময় তিনি নকশাল প্রভাবিত এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি নিরাপত্তা ও শান্তি সংক্রান্ত কর্মসূচিতেও অংশ নেবেন। আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করার কথা তাঁর।

জানা গেছে, রবিবার তিনি জগদলপুরের সার্কিট হাউসে নকশাল অধ্যুষিত এলাকার লোকদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও যাঁরা নকশালদের পথ ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছেন তাদের সাথেও দেখা করবেন। এছাড়া তিনি জগদলপুরে খেলোয়াড়দের সাথে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।

আর সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জগদলপুরে নকশাল অভিযানে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাবেন। পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি। এছাড়া নকশালদের আক্রমণে যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারের সঙ্গেও দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জগদলপুরে গ্রামের উন্নয়ন কাজ পরিদর্শন করবেন বলেও জানা গেছে। ওইদিন সন্ধ্যায় অমিত শাহ রায়পুরে বাম চরমপন্থা নিয়ে একটি নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top