News Flash

  • Home
  • প্রধান খবর
  • হট্টগোলের জেরে বুধবার মুলতুবি রাজ্যসভার কার্যক্রম
Image

হট্টগোলের জেরে বুধবার মুলতুবি রাজ্যসভার কার্যক্রম

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী সাংসদদের হট্টোগোলের জেরে, রাজ্যসভার অধিবেশন বুধবার দিনের মতো মুলতুবি হয়ে যায়।

জানা গেছে, সংসদ অধিবেশন চলাকালীন বুধবার রাজ্যসভার বৈঠকে শাসক ও বিরোধী দলের সদস্যদের হট্টগোল হয়। এর জেরে ডেপুটি চেয়ারম্যান প্রথমে এদিন দুপুর ১২টা পর্যন্ত এবং পরে গোটা দিনের মতো মুলতবি করে দেন রাজ্যসভার অধিবেশন।

উল্লেখ্য, এদিন শাসকদলের সাংসদরা জর্জ সোরোস এবং কংগ্রেসের মধ্যে যোগসূত্র নিয়ে আলোচনার দাবি জানান। সঙ্গে স্লোগানও দেওয়া হয়। এই হট্টগোলের জেরে ডেপুটি চেয়ারম্যান প্রথমে সংসদের বৈঠক দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করে দেন। এরপর আবার অধিবেশন শুরু হতেই আবারও হট্টগোল শুরু হয় উভয় পক্ষের মধ্যে। বুধবার গোটা দিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top