News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ‘গৃহবন্দি’ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী
Image

বাংলাদেশে ‘গৃহবন্দি’ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী

ঢাকা, ১১ ডিসেম্বর (হি.স.) : বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বুধবার নির্ভরযোগ্য সূত্রে এ খবর পাওয়া গিয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তাঁর। বিমানের আসনে বসেও পড়েছিলেন তিনি। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনা উড়ানে উঠে সটান চঞ্চলবাবুর কাছে যান। প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? হতভম্ব চঞ্চলবাবু উত্তর দেন, কাজের সূত্রেই নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, এরপরই বিমান থেকে নামানো হয় অভিনেতাকে।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ঘটনাবলীর প্রভাব পড়েছে খেলা থেকে বিনোদন সব ক্ষেত্রে। আওয়ামি লিগের সাংসদ হওয়ায় বাংলাদেশের খেলাধুলো জগতের সবচেয়ে সফল ব্যক্তিত্ব শাকিব আল হাসানকেও রেয়াত করা হয়নি। ‘হাসিনা ঘনিষ্ঠ’ শাকিবের বিরুদ্ধে একধিক মামলা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাইন্ডার দেশের বাইরে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাসরফি মুর্তাজার বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। মনে করা হচ্ছে, কতকটা একই ‘দোষে’ দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করা হল।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top