News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশিষ্ট তামিল কবি সুব্রহ্মণ্য ভারতীর রচনা সংকলন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
Image

বিশিষ্ট তামিল কবি সুব্রহ্মণ্য ভারতীর রচনা সংকলন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট তামিল কবি ও স্বাধীনতা সংগ্রামী সুব্রহ্মণ্য ভারতীর রচনা সমগ্রর সংকলন প্রকাশ করলেন। বুধবার দুপুর ১টায় ৭ লোককল্যাণ মার্গে প্রকাশিত হয় এটি।

প্রধানমন্ত্রী মোদী বলেন, মহান কবি সুব্রহ্মণ্য ভারতীর রচনা সংগ্রহ প্রকাশ করতে পেরে গর্বিত বোধ করছি। তিনি বলেন, একটি সমৃদ্ধ ভারত এবং প্রতিটি ব্যক্তির ক্ষমতায়নের জন্য সুব্রহ্মণ্য ভারতীর দৃষ্টিভঙ্গি প্রজন্মব্যাপী অনুপ্রাণিত করতে থাকবে। প্রধানমন্ত্রী এও বলেন, এই সংগ্রহ গবেষকদের জন্য খুবই সহায়ক হবে। সুব্রহ্মণ্য ভারতীর ‘গীতায়’ গভীর বিশ্বাস ছিল। ‘গীতা’ সম্পর্কে তাঁর গভীর উপলব্ধি ছিল। তিনি তামিল ভাষায় ‘গীতা’ অনুবাদ করেছেন এবং সহজভাবে ব্যাখ্যা করেছেন।

উল্লেখ্য, সুব্রহ্মণ্য ভারতীর রচনা মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেছিল। ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যকে তিনি সহজ ভাষায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। ২৩ খন্ডে সম্পূর্ণ এই সংগ্রহটি সম্পাদনা করেছেন সিনি বিশ্বনাথন। এটির প্রকাশক অ্যালায়েন্স পাবলিশার্স।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top