News Flash

  • Home
  • দেশ
  • বুধবার ভারী বর্ষণ শুরু তামিলনাড়ুর একাধিক অঞ্চলে, বৃষ্টিপাত পুদুচেরিতেও
Image

বুধবার ভারী বর্ষণ শুরু তামিলনাড়ুর একাধিক অঞ্চলে, বৃষ্টিপাত পুদুচেরিতেও

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): মিলে গেল ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস। বুধে বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর একাধিক এলাকায় এবং পুদুচেরিতেও।

বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে বলা হয়েছিল, বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস মিলে গিয়ে বুধবার সকাল থেকেই তামিলনাড়ু ও পুদুচেরিতে শুরু হয় বৃষ্টিপাত।

জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টি হবে। ওই সময়ে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল ও মাহে এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top