News Flash

  • Home
  • দেশ
  • নিরাপদে পার সিরিয়া সীমান্ত, ফেরানো হচ্ছে ৭৫ ভারতীয়কে
Image

নিরাপদে পার সিরিয়া সীমান্ত, ফেরানো হচ্ছে ৭৫ ভারতীয়কে

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া থেকে ৭৫ জন ভারতীয়কে নিরাপদে পার করানো হয়েছে। মঙ্গলবার রাতে জানিয়েছে বিদেশ মন্ত্রক। উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের ৪৪ জন। তাঁরা সিরিয়ার সাইদা জনাব অঞ্চলে আটকে পড়েছিলেন। ৭৫ জন ভারতীয়কেই সিরিয়ার সীমান্ত পার করিয়ে সংলগ্ন লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বিমানে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ভারত সরকার ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। সেদেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত। এঁদের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের ৪৪ জন জাইরিন (তীর্থযাত্রী)। তাঁরা সাইদা জনাবে আটকে ছিলেন। সেই সঙ্গে জানানো হয়েছে বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষায় সর্বাধিক অগ্রাধিকার দেয় ভারত সরকার।

সিরিয়ায় থাকা অন্যান্য ভারতীয়দের উদ্দেশ্যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে দামাস্কাসের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে। জানানো হয়েছে, +৯৬৩৯৯৩৩৮৫৯৭৩ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে অথবা hoc.damascus@mea.gov.in ইমেলে যোগাযোগ করতে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top