News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার মধ্যে অস্বাভাবিকভাবে অর্থনৈতিক সংকট চলছে, সরকার পরিবর্তনের ডাক দিতে হবে রাজ্যবাসীকে : মানিক সরকার
Image

ত্রিপুরার মধ্যে অস্বাভাবিকভাবে অর্থনৈতিক সংকট চলছে, সরকার পরিবর্তনের ডাক দিতে হবে রাজ্যবাসীকে : মানিক সরকার

আগরতলা, ১০ ডিসেম্বর: ত্রিপুরার মধ্যে অস্বাভাবিকভাবে অর্থনৈতিক সংকট চলছে। বিজেপি সরকার প্রতারক সরকার। জনগণকে ভুল প্রতিশ্রুতি এবং বিভ্রান্ত করে শাসন ক্ষমতায় এসেছে। এই অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যবাসীকে সরকার পরিবর্তনের ডাক দিতে হবে। আজ সিপিআইএম বিলোনীয়া মহকুমা সম্মেলনের এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পুলিটব্যুরোর সদ্যস মানিক সরকার।

এদিন তিনি বলেন, ত্রিপুরার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। রাজ্যে জিনিসপত্রের দাম, বেআইনী মুজতদারী এবং কালোবাজারী বাড়ছে। গ্রামে গ্রামে কাজ ও খাদ্যে অভাব দেখা দিয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে ঘরে ঘরে কাজ অভাব দেখা দেয় নি।

তাঁর কথায়, বামফট্র সরকার শুধু রেগার কাজের মাধ্যমে গরিবদের বাঁচিয়ে রাখতো না। রাজ্যের প্রায় ২০ টি দপ্তরের মাধ্যমে কাজের সুযেগ দিয়ে বাঁচিয়ে রাখতো। তৎকালীন সময়ে অনহারের কারণের সন্তান বিক্রি হওয়া বন্ধ হয়েছিল। বরং বামফ্রন্ট সরকারের আমলে বহি:রাজ্যের জনগণ ত্রিপুরায় আসত। কিন্তু বর্তমানে বিজেপি সরকারের আমলে রেগা ও টুয়েপে কাজ নেই। কাজের সন্ধানে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বর্তমানে অনাহারে সন্তান বিক্রি করে চলছে জনগন। আর রাজ্য সরকার তার স্বীকার করছে না।

এদিন তিনি আরও বলেন, রাজ্যের শিক্ষার বেহাল দশায় পরিনত হয়েছে। প্রত্যেকটি স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। প্রতিটি শিক্ষকের দাবিতে পড়ুয়ারা রাস্তায় আন্দোলনে নামছে। শিক্ষকের অভাবে অনেক বিদ্যালয় বন্ধ হয়ে পড়ছে। কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। তাছাড়া, প্রতিটি হাসপাতালে ডাক্তার, স্বাস্থ্য কর্মীর অভাব দেখা দিয়েছে।

তাঁর অভিযোগ, কেন্দ্রীয় কর্মচারীদের সাথে ত্রিপুরার কর্মচারীদের ২৩ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক রয়েছে। আসলে এটা বিজেপি জোট সরকারের দুর্বলতা ও ত্রুটির কারণে হয়েছে। বাম আমলে ত্রিপুরার সরকারি কর্মচারীদের বছরে দুইবার মহার্ঘ ভাতা দেওয়া হত। কারণ, কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার সমপর্যায়ে নিয়ে যাওয়াই বিগত সরকারের লক্ষ্য ছিল। কিন্তু তা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে।

তাঁর অভিযোগ, ত্রিপুরায় বিজেপি জোট সরকার থাকা সত্ত্বেও সরকার কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চনার শিকার হচ্ছেন।ত্রিপুরায় অস্বাভাবিকভাবে অর্থনৈতিক সংকট চলছে। বিজেপি সরকার প্রতারক সরকার। জনগণকে ভুল প্রতিশ্রুতি এবং বিভ্রান্ত করে শাসন ক্ষমতায় এসেছে। এর বিরুদ্ধে রাজ্যবাসীকে একত্রে লড়াই করতে হবে।

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top