News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিচারপতির ‘বিতর্কিত’ মন্তব্যে পদক্ষেপ সুপ্রিম কোর্টের
Image

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিচারপতির ‘বিতর্কিত’ মন্তব্যে পদক্ষেপ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) নিয়ে ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখরকুমার যাদবের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট।

রবিবার প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত ‘অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি শেখরকুমার বলেন, ‘‘এ দেশটা হিন্দুস্থান। সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছা অনুযায়ীই দেশটা চলবে। কাঠমোল্লাদের থেকে সাবধান থাকুন!’’

বিচারপতির ওই মন্তব্যের পরেই প্রতিবাদ জানিয়ে মুখ খোলেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকে। সমালোচনায় সরব হন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এমআইএম)-এর আসাদউদ্দিন ওয়েইসি, সিপিএম নেত্রী বৃন্দা কারাট-সহ জোট ‘ইন্ডিয়া’র একাধিক নেতা। এ বিষয়ে সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের নেতারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে অনুরোধ করেন। মঙ্গলবারই শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, বিষয়টি ইতিমধ্যে নজরে এসেছে সুপ্রিম কোর্টের। শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ করা হবে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top