News Flash

  • Home
  • দেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝাড়খণ্ড বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন রবীন্দ্রনাথ মাহাতো 
Image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝাড়খণ্ড বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন রবীন্দ্রনাথ মাহাতো 

রাঁচি, ১০ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝাড়খণ্ড বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন রবীন্দ্রনাথ মাহাতো। ঝাড়খণ্ড বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে রবীন্দ্রনাথ মাহাতোকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। টানা দ্বিতীয়বার তিনি ঝাড়খন্ডের অধ্যক্ষ হলেন। উল্লেখ্য, তিনি এই নিয়ে চতুর্থবার নির্বাচনে জিতে বিধানসভায় এসেছেন রবীন্দ্রনাথ মাহাতো।

মঙ্গলবার সকালে বিধানসভার কার্যক্রম শুরু হতেই অধ্যক্ষ পদের জন্য রবীন্দ্রনাথ মাহাতোর নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মথুরা মাহাতো এই প্রস্তাব সমর্থন করেন। পরে ধ্বনিভোটে রবীন্দ্রনাথ মাহাতোকে বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত করার ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, সোমবারই ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সাংবাদিকদের বলেছিলেন যে, রবীন্দ্রনাথ মাহাতোর নাম প্রস্তাব করা হচ্ছে বিধানসভার অধ্যক্ষ পদের জন্য। তিনিই সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ নির্বাচিত হবেন। তাতেই সিলমোহর পড়লো মঙ্গলবার।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top