News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর তদন্ত, রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

আর জি কর তদন্ত, রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): আর জি কর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের হত্যাতদন্তে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

সিবিআইয়ের আইনজীবী জানান, ২৭ নভেম্বর সরকারি পদে কাজ করা দুই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের অনুমতি চাওয়া হয়েছিল। ২৯ নভেম্বর চার্জশিট দেওয়া হয়। শুনানিতে আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কি না, তা জানতে চান প্রধান বিচারপতি।

জবাবে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা বলেন, “অন্য কোর্টে মামলা চলছে।” একই সঙ্গে তিনি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, “দুই অভিযুক্ত সরকারি পদে কাজ করেছিলেন। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন। কিন্তু রাজ্যের অনুমতি পাওয়া যাচ্ছে না।”

সিবিআইয়ের জবাবের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, “আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।” তখন রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “প্রয়োজনীয় পদক্ষেপ করুন।”

গত ৯ অগস্ট আর জি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা সংক্রান্ত মামলা স্বতঃপ্রণোদিত ভাবেই শুনবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এত দিন এই মামলার শুনানি হত প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। তিনি অবসর নেওয়ার পর এই মামলা মঙ্গলবার প্রথম বার শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। তাঁর বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার। দুই বিচারপতির বেঞ্চ শুনানির প্রথমেই মামলার তদন্তের অগ্রগতি জানতে চায়।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top