News Flash

  • Home
  • দেশ
  • হিমাচলের কুল্লুতে খাদে পড়ল বাস; মৃত্যু চালকের, আহত অনেক যাত্রী
Image

হিমাচলের কুল্লুতে খাদে পড়ল বাস; মৃত্যু চালকের, আহত অনেক যাত্রী

কুল্লু, ১০ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের কুল্লু জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই বাসের চালকের। এছাড়াও অনেক যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার হিমাচল প্রদেশের কুল্লু জেলার আনি মহকুমায় একটি বেসরকারি বাস খাদে পড়ে যায়। খাদে পড়ে যাওয়ার পর বাসটি দুমড়ে মুচড়ে যায়।

৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি সকাল সাড়ে এগারোটা নাগাদ শওয়াদ-আনি রুটের শাকেহাদের কাছে গভীর খাদে পড়ে যায়। বাসে ২০-২৫ জখন ছিলেন বলেও জানা যাচ্ছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান, পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসের চালকের, এছাড়াও অনেকেই আহত হয়েছেন।

Releated Posts

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026

খান স্যারের দুই নিরাপত্তারক্ষীকে জামিন দিল না পাটনা আদালত, চাইল হালনাগাদ কেস ডায়েরি

পাটনা, ১৬ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান ওরফে ‘খান স্যার’-এর দুই নিরাপত্তারক্ষীর জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার শুনানি…

ByByNews Desk Jun 16, 2026

মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে ২৩ জুন দিল্লিতে বিক্ষোভে নামছেন তামিলনাড়ুর কৃষকরা

তিরুচি, ১৬ জুন (আইএএনএস): কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top