News Flash

  • Home
  • প্রধান খবর
  • রোহিঙ্গাদের জল ও বিদ্যুৎ প্রদান করা আমাদের দায়িত্ব : ফারুক আব্দুল্লাহ
Image

রোহিঙ্গাদের জল ও বিদ্যুৎ প্রদান করা আমাদের দায়িত্ব : ফারুক আব্দুল্লাহ

কাঠুয়া, ১০ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর সরকারের দায়িত্ব হল এই অঞ্চলে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জল ও বিদ্যুতের মতো মৌলিক সুবিধা প্রদান করা। মঙ্গলবার এই মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ। এদিন জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সাংবাদিদের মুখোমুখি হয়ে ফারুক আব্দুল্লাহ বলেছেন, “ভারত সরকার এখানে উদ্বাস্তুদের নিয়ে এসেছে। আমরা তাঁদের নিয়ে আসিনি। তাঁরা এখানে বসতি স্থাপন করেছেন এবং যতদিন তারা এখানে থাকবেন ততদিন তাদের জল ও বিদ্যুৎ সরবরাহ করা আমাদের কর্তব্য। এটা আমাদের দায়িত্ব।”

উল্লেখ্য, একদিন আগেই জম্মু শহরে রোহিঙ্গা ও বাংলাদেশিদের বসতি স্থাপনকে একটি বড় “রাজনৈতিক ষড়যন্ত্র” বলে অভিহিত করেছে বিজেপি। পাশাপাশি জড়িতদের চিহ্নিত করার জন্য সিবিআই তদন্তের দাবি জানানো হয়। তারপর দিনই ফারুক বললেন, রোহিঙ্গাদের জল ও বিদ্যুৎ প্রদান করা আমাদের দায়িত্ব।

Releated Posts

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-স্লোভাকিয়া সম্পর্ক ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এ উন্নীত, নতুন গতি পাবে দ্বিপাক্ষিক সহযোগিতা: বিদেশ মন্ত্রক

ব্রাতিস্লাভা, ১৬ জুন (আইএএনএস): ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এর মর্যাদায় উন্নীত করেছে। ভারতের বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-ফ্রান্স প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতায় নতুন গতি, মোদির নেতৃত্বে সম্পর্ক আরও শক্তিশালী: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ভারত-ফ্রান্স সম্পর্ক প্রযুক্তি, উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 16, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top