News Flash

  • Home
  • দেশ
  • শীতে জবুথবু কাশ্মীর উপত্যকা, ১২ ডিসেম্বর ফের তুষারপাতের পূর্বাভাস
Image

শীতে জবুথবু কাশ্মীর উপত্যকা, ১২ ডিসেম্বর ফের তুষারপাতের পূর্বাভাস

শ্রীনগর, ১০ ডিসেম্বর (হি.স.): ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। কাঁপুনি দিয়ে ঠান্ডা তো বটেই, উপত্যকার বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে। প্রবল শীত আর বরফে ঢেকেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। হাড়হিম করা ঠান্ডা লেহ-তে, লাদাখের কার্গিলেও একই রকম ঠান্ডা পড়েছে।

দক্ষিণ কাশ্মীরের হিল রিসর্ট পহেলগামেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে। তাপমাত্রা কমার দৌড়ে পিছিয়ে নেই জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরও। এই শীতের প্রকোপ এখনই কমবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত কনকনে ঠান্ডা, সঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। আবার ১২ ডিসেম্বর তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১২ ডিসেম্বর হালকা তুষারপাতের পর ১৩-১৮ ডিসেম্বর আবহাওয়া থাকবে শুষ্ক।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top