News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সকাশে প্রদ্যোত এবং সাংসদ কৃতি দেবী সিং
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সকাশে প্রদ্যোত এবং সাংসদ কৃতি দেবী সিং

আগরতলা, ৯ ডিসেম্বর: আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করেছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেবর্বমণ ও সাংসদ কৃতি দেবী সিং। আজ তিপ্রাসাদের চুক্তি, বাংলাদেশের সাথে সীমান্তে বেড়া সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রদ্যোত লেখেছেন, তিপ্রাসাদের চুক্তি, বাংলাদেশের সাথে সীমান্তে বেড়া ও টহলদারী এবং ১২৫তম সংশোধনী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এদিন তিনি আরও লেখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিসেম্বর মাসে ত্রিপুরা সফর করবেন।পাশাপাশি এদিন সাংসদ কৃতি দেবী সিং উত্তরপূর্বাঞ্চলে ষষ্ঠ তফসিলি এলাকায় ১২৫তম সংশোধনী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন। ওই চিঠিতে তিনি লিখেন, ভারতীয় সংবিধানের ১২৫ তম সংশোধনীর বিলের একমাত্র লক্ষ্য উত্তরপূর্বাঞ্চলে ষষ্ঠ তফসিল অঞ্চলগুলিকে ক্ষমতায়ন করা।

এদিন তিনি আরও লিখেন, সম্প্রতি দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানে ষষ্ঠ তফসিল অঞ্চলের সমস্ত জেলা পরিষদের প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট অনুরোধ এবং অভিযোগ তুলে ধরেছেন। পরর্বতী সময়ে ষষ্ঠ তফসিল জেলা এবং আঞ্চলিক পরিষদের দাবি ও সমস্যাগুলো সমাধান করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।

তাঁর কথায়, ১২৫ তম সংশোধনী বিল ষষ্ঠ তফসিল এলাকার প্রশাসনিক এবং আর্থিক স্বায়ত্তশাসন বৃদ্ধি করার জন্য প্রচুর সম্ভাবনা রাখে। আর্থ-সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক সংরক্ষণ এবং স্থানীয় স্বশাসন সহ আমাদের অঞ্চলের মুখোমুখি অনন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য এই সংশোধনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অতিসত্বর ওই সংশোধনী বিল বাস্তবায়ন করা জরুরি বলে দাবি করেন তিনি। 

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top