News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের কাছে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের বকেয়া বিল ১৩৫ কোটি টাকা বেড়ে ১৬১ কোটি টাকা হয়েছে : বিদ্যুৎ মন্ত্রী 
Image

বাংলাদেশের কাছে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের বকেয়া বিল ১৩৫ কোটি টাকা বেড়ে ১৬১ কোটি টাকা হয়েছে : বিদ্যুৎ মন্ত্রী 

আগরতলা, ৯ ডিসেম্বর: বাংলাদেশের কাছে বকেয়া বিদ্যুৎ বিল ১৩৫ কোটি টাকা বেড়ে বর্তমানে ১৬১ কোটি টাকা হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চুক্তির মাধ্যমে ত্রিপুরা সরকার বিদ্যুৎ দিচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ দেওয়া হয় প্রায় ৭০ থেকে ৮০ মেগাওয়াট। দিল্লিস্থিত বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের মাধ্যমে এই বাণিজ্য চুক্তি করা হয়েছিল। এই চুক্তির ভিত্তিতেই বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে ত্রিপুরা৷ সেই বাবদ বাংলাদেশের থেকে বকেয়া বিদ্যুৎ বিল ১৩৫ কোটি টাকা বেড়ে বর্তমানে ১৬১ কোটি টাকা হয়েছে। এই বকেয়া টাকা পরিশোধ করার জন্য বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডকে বলা হচ্ছে বলে জানান তিনি।

এদিন তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমানে মৌলবাদী সংগঠন শাসন ক্ষমতায় থাকলেও চুক্তির ভিত্তিতে এখনো বিদ্যুতের যোগান দিচ্ছে ত্রিপুরা।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top