News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এয়ারপোর্ট থানার পুলিশের নেশা বিরোধী অভিযান
Image

এয়ারপোর্ট থানার পুলিশের নেশা বিরোধী অভিযান

আগরতলা, ৮ ডিসেম্বর : এয়ারপোর্ট থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে গোয়ালঘর থেকে উদ্ধার চার লক্ষাধিক টাকার নেশা সামগ্রী। এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়নপুর অর্জুন বিশ্বাসের বাড়ি থেকে অভিযান চালিয়ে এই সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ, ওসি এয়ারপোর্ট থানা অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়নপুর অর্জুন বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। ওই ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে পুলিশ প্রচুর পরিমাণ শুকনো গাজা এবং ফেন্সিডিল গোয়াল ঘর থেকে উদ্ধার নেশা সামগ্রী গাঁজা এবং ফেন্সিডিল ও এসকফ উদ্ধার করেছে। এদিকে, অভিযানের বিষয়ে আচ করতে পেরে পালিয়ে যায় বাড়ির মালিক নেশা কারবারি অর্জুন বিশ্বাস।

এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ জানিয়েছেন, অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এর সঙ্গে যুক্তদের জালে তুলতে পুলিশের তরফে চলছে তৎপরতা। এই অভিযানে ১৮ কেজি শুকনো গাঁজা এবং ৩৯০ বোতল অবৈধ এসকফ কফ সিরাপ ও ফেন্সিডিল উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমাকি ৪ লাখ টাকা হবে বলে জানান এসডিপিও।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top