News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশেসংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব ত্রিপুরা গাউছিয়া সমিতি
Image

বাংলাদেশেসংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব ত্রিপুরা গাউছিয়া সমিতি

আগরতলা, ৫ নভেম্বর: অবশেষে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা গাউছিয়া সমিতি। আজ তিন দফাতে বাংলাদেশ সরকারি হাইকমিশনের উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন সমিতির সদস্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমিতির এক সদস্য বলেন, বাংলাদেশে বিগত কয়েক মাস যাবৎ পরিস্থিতি অস্থির হয়েছে। সেখানে সনাতনী হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন হচ্ছে। তাদের বাড়িঘরে হামালা এবং সম্পত্তি নষ্ট করছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কিছু ঘটনা অত্যন্ত অমানবিক এবং নিন্দনীয়।

তিনি আরও বলেন, একই ভাবে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে ভারতীয় জাতীয় পতাকাকে পদদলিত করার একাধিক ভিডিও সামাজিক মাধ্যামে ভাইরাল হয়েছে। ভারতীয় হিসাবে আমাদের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করার ভিডিও আমাদের জন্য অত্যন্ত যন্ত্রনাদায়ক এবং বিবেকের ধ্বংস। আমাদের জাতীয় পতাকার অবমাননা মেনে নিতে পারবো না। তাই এরই প্রতিবাদে সরব হয়েছে গাউছিয়া সমিতি।

তাঁরা দাবি জানানো, ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টিকরণ দেওয়া, অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যতন বন্ধ করা এবং ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করা হোক।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top