News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ধৃত ২
Image

নেশা বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ধৃত ২

আগরতলা, ৫ ডিসেম্বর : আজ সকালে সিদ্ধি আশ্রম এলাকায় একটি অটোতে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে আমতলী থানার পুলিশ। সাথে বহি:রাজ্যের মহিলা সহ দুইজনকে আটক করা হয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি হিমাদ্রি সরকার।

এদিন ওসি হিমাদ্রি সরকার বলেন, আজ সকালে সিদ্ধি আশ্রম এলাকায় সন্দেহভাজন একটি অটোকে আটক করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কথায় অসংগতি লক্ষ্য করে পুলিশ। তারপর পুলিশ অটোতে তল্লাশি চালায়। তল্লাশিতে অটোতে থাকা রূপা দেবী নামে বিহারের এক মহিলার শরীর থেকে ফেন্সিডিল উদ্ধার করে । সাথে অটো চালক অনিপ সূত্রধরকেও পুলিশ আটক করেছে।

তিনি আরও জানিয়েছেন, ওই মহিলা স্বীকার করেছেন নেশা সামগ্রী পাচার কাজে অটো চালকও জড়িত রয়েছেন। তাদের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top