News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪, আহত ১৩ জন
Image

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪, আহত ১৩ জন

শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। বুধবার সন্ধ্যায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে একটি নির্মীয়মান বিদ্যুৎ প্রকল্প কোম্পানির কর্মীরা ছিলেন।

পুলিশ জানিয়েছে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি দাছন এলাকার ট্রিথাল নালার কাছে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই দু’জন মারা যান, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু’জন মারা যান। আহত ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top