News Flash

  • Home
  • দেশ
  • স্কুল খুলেছে উত্তর প্রদেশের সম্ভলে, বিগত ২৪ ঘণ্টায় হিংসার ঘটনা ঘটেনি
Image

স্কুল খুলেছে উত্তর প্রদেশের সম্ভলে, বিগত ২৪ ঘণ্টায় হিংসার ঘটনা ঘটেনি

সম্ভল, ২৭ নভেম্বর (হি.স.): ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তর প্রদেশের সম্ভল জেলা। মঙ্গলবারই দোকান খুলেছিলেন ব্যবসায়ীরা, বুধবার খুলেছে স্কুল। এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী এখনও মোতায়েন রয়েছে। পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মোরাদাবাদ রেঞ্জের ডিআইজি মুনিরাজ জি বলেছেন, “গত ২৪ ঘণ্টায় সম্ভলে বেশ ভালো পরিবেশ রয়েছে। স্কুলও খুলেছে। পুলিশ নিরীহ মানুষের বিরুদ্ধে কিছু করবে না। ভিডিও ও ছবির ভিত্তিতে দোষীদের চিহ্নিত করা হচ্ছে।”

উল্লেখ্য, সম্ভলের শাহি জামা মসজিদে সমীক্ষাকে ঘিরে গত ২৪ নভেম্বর অশান্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। হিংসার ঘটনায় মৃত্যু হয় ৪ জনের, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। অবশেষে মঙ্গলবার থেকেই ছন্দে ফিরছে সম্ভল, খুলেছে দোকান। আর বুধবার স্কুল খুলেছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top