News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানিকে গ্রেফতার করতে হবে, ফের দাবি রাহুল গান্ধীর
Image

আদানিকে গ্রেফতার করতে হবে, ফের দাবি রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): ঘুষ-কাণ্ডে ফের একবার গৌতম আদানিকে গ্রেফতারের দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একইসঙ্গে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, তাঁর (গৌতম আদানি) কারাগারে থাকা উচিত অথচ সরকার তাঁকে রক্ষা করছে।” আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী।

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন “আপনারা মনে করেন আদানি অভিযোগগুলি মেনে নেবে? স্পষ্টতই তিনি অভিযোগ অস্বীকার করতে চলেছেন। মূল বিষয় হল, আমরা বলেছি তাঁকে গ্রেফতার করতে হবে। ছোটখাটো অভিযোগে শতাধিক মানুষকে গ্রেফতার করা হচ্ছে এবং ভদ্রলোক (গৌতম আদানি) আমেরিকায় হাজার কোটি টাকার জন্য অভিযুক্ত হয়েছেন, তাঁর কারাগারে থাকা উচিত অথচ সরকার তাঁকে রক্ষা করছে।”

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top