News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণ মুম্বইয়ের একটি বহুতলে ১৫-তলায় আগুন, হতাহতের খবর নেই
Image

দক্ষিণ মুম্বইয়ের একটি বহুতলে ১৫-তলায় আগুন, হতাহতের খবর নেই

মুম্বই, ২৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ মুম্বইয়ের ডোংরি এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়েই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীরা জানিয়েছেন, বুধবার দুপুর ১.১০ মিনিট নাগাদ ডোংরি এলাকার নিশানপাড়ায় অবস্থিত একটি বহুতলের ১৫-তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে এই আগুন ছড়িয়ে পড়ে ১৪ তলাতেও। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

আগুন লাগার পরই বিল্ডিংয়ের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আগুন পুরোপুরি না নিভলেও তা প্রায় নিয়ন্ত্রণে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বহুতলের কোনও একটি ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণের ফলেই আগুনটি লাগে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top