News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়াল ও এএপি-র জন্য আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত দিল্লিবাসী : বাঁশুরি স্বরাজ
Image

কেজরিওয়াল ও এএপি-র জন্য আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত দিল্লিবাসী : বাঁশুরি স্বরাজ

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আম আদমি পার্টির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। বুধবার বাঁশুরি বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল ও এএপি-র জন্য আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত দিল্লিবাসী। বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেছেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৩টিতে প্রযোজ্য, কিন্তু দুর্ভাগ্যবশত, কেজরিওয়াল এবং আম আদমি পার্টি সরকার দিল্লিতে প্রতিশোধের রাজনীতি করে, তাই দিল্লির জনতা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত।”

বাঁশুরি স্বরাজ আরও বলেছেন, “এএপি সরকার এই প্রকল্প দিল্লিতে বাস্তবায়নের অনুমতি দেয় না, তাই দিল্লির ৭ জন সাংসদই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার এই মামলার শুনানি ছিল, উভয় বিচারক দিল্লি সরকারকেও জিজ্ঞাসা করেন, দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা যখন এত খারাপ, তখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য নিতে দ্বিধা কেন? আগামীকাল ফের শুনানি হবে।”

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top