News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির বাতাসের গুণমান এখনও মন্দই, কুয়াশায় ঢাকল তাজমহল
Image

দিল্লির বাতাসের গুণমান এখনও মন্দই, কুয়াশায় ঢাকল তাজমহল

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমানের এখনও উন্নতি হল না। বুধবারও বায়ুদূষণের মধ্যেই দিন শুরু হল দিল্লিবাসীর। বুধবার সকালে ধোঁয়াশার পুরু চাদর গ্রাস করে দিল্লিকে, দূষণের কারণে দৃশ্যমানতা কিছুটা কমে যায়। ভোরের দিকে ধোঁয়াশার মধ্যেই ধীর গতিতে চলাচল করে ট্রেন। ইন্ডিয়া গেট চত্বর ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল।

দিল্লির কনৌট প্লেস, অক্ষরধাম, এইমস, পটপরগঞ্জ প্রভৃতি এলাকা ধোঁয়াশা মোড়া ছিল। পটপরগঞ্জে এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০৮, নতুন দিল্লি রেল স্টেশন চত্বরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ৩১৫। দিল্লির পাশাপাশি সকালে ধোঁয়াশায় মুড়ে ছিল উত্তর প্রদেশও। তাজনগরী আগ্রাও দূষণের কবলে। শীতের মরসুম কুয়াশার আস্তরণে ঢেকে যায় আইকনিক তাজমহল। এদিন সকালেও দিল্লির যমুনার জল ছিল দূষিত, কালিন্দী কুঞ্জে যমুনার জলে ভাসতে দেখা যায় বিষাক্ত সাদা ফেনা।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top