News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তায় কাজে ব্যাপক দুর্নীতি, রেশমবাগানে প্রতিবাদ
Image

রাস্তায় কাজে ব্যাপক দুর্নীতি, রেশমবাগানে প্রতিবাদ

আগরতলা, ২৫ নভেম্বর: রাজধানীর শহরতলী রেশমবাগান এলাকার রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমনটাই অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

এবিষয়ে এলাকাবাসীরা জানিয়েছেন , বন্যার জলে রেশনবাগান এলাকার রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। একাধিকবার প্রশাসনের নিকট জানানো হয়েছিল। বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে। কিন্তু রাস্তা নির্মান থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুনগত মান খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের। এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙ্গে পড়বে।

তাঁদের আরও অভিযোগ, উন্নয়নের অপর নাম দুর্নীতি চলছে। সরকারি টাকা লুটেপুটে খাচ্ছে ঠিকাদাররা। তাদের দাবি, ঠিকেদাররা রাস্তা এমন ভাবেই তৈরি করছে যে লাল মাটির উপর কালো রঙের প্রলেপ হাতে ধরলেই উঠে যাচ্ছে।
তাছাড়া, ধরলেই বেরিয়ে আসছে লাল মাটি। আজ সাংবাদিকদের সামনে সমস্ত ঠিকেদারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top