News Flash

  • Home
  • দেশ
  • লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি, মঙ্গলে সংবিধান দিবস উদযাপন
Image

লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি, মঙ্গলে সংবিধান দিবস উদযাপন

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): সোমবার এদিনের মতো মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। মঙ্গলবার উদযাপন হবে সংবিধান দিবস, এরপর পরের দিন (বুধবার) পুনরায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসবে। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন সংসদে আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।

সোমবারই বিরোধী সাংসদরা, যারা ওয়াকফ (সংশোধন) বিল ২০২৪-এর সংসদের যৌথ কমিটির সদস্য তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন। বিরোধী সাংসদদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এএপি সাংসদ সঞ্জয় সিং, এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি প্রমুখ। স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর সঞ্জয় সিং বলেছেন “আমরা লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেছি এবং তিনি আমাদের সমস্যাগুলি শুনেছেন।”

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top