News Flash

  • Home
  • দেশ
  • সাইকেল চালিয়ে সংসদে এলেন কালিশেট্টি, চমকে দিলেন টিডিপি সাংসদ 
Image

সাইকেল চালিয়ে সংসদে এলেন কালিশেট্টি, চমকে দিলেন টিডিপি সাংসদ 

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে। বিগত কয়েকদিনের তুলনায় সোমবার দিল্লির বাতাসের গুণগতমানের সামান্য উন্নতি হলেও, এদিনও রাজধানীর বাতাসের গুণমান ছিল মন্দ। এই আবহে সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন সাইকেল চালিয়ে সংসদে এলেন তেলুগু দেশম পার্টির সাংসদ আপ্পালা নাইডু কালিশেট্টি।

হলুদ রঙের সাইকেল চালিয়ে সংসদে এসে রীতিমতো চমকে দিয়েছেন টিডিপি-র এই সাংসদ। কেন সাইকেল চালিয়ে সংসদে এসেছেন, তাও জানিয়েছেন টিডিপি সাংসদ। তিনি বলেছেন, “দিল্লির দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে সাইকেল চালিয়ে এসেছি। দূষণ খুবই বিপজ্জনক এবং নিয়ন্ত্রণ করা উচিত।”

Releated Posts

ভারত-নেপাল সীমান্তে দুটি পৃথক অভিযানে ১৬ লক্ষ টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত, আটক ২

কলকাতা, ১ জুলাই: পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন ভারত-নেপাল সীমান্তে দুটি পৃথক অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে…

ByByNews Desk Jul 1, 2026

দায়িত্ব, সম্মান ও ‘নেশন ফার্স্ট’-এর আদর্শে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দেব: সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ

নয়াদিল্লি, ১ জুলাই: ভারতীয় সেনাবাহিনীর ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে জেনারেল ধীরজ শেঠ বলেছেন, তিনি দায়িত্ব, সম্মান…

ByByNews Desk Jul 1, 2026

উত্তরাখণ্ডে মধ্যরাতেই বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা বোর্ড, ১ জুলাই থেকে দায়িত্ব নেবে নতুন সংস্থা

দেহরাদুন, ৩০ জুন(আইএএনএস) : শিক্ষা নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে উত্তরাখণ্ড সরকার। মঙ্গলবার মধ্যরাত থেকে রাজ্যের বর্তমান উত্তরাখণ্ড…

ByBySandeep Biswas Jun 30, 2026

‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা, নিগৃহীত তৃণমূল কর্মীদের আইনি সহায়তার উদ্যোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অভিযুক্ত ও নিগৃহীত তৃণমূল কংগ্রেস কর্মীদের আইনি সহায়তা দিতে ‘এক ডাকে…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top