News Flash

  • Home
  • দেশ
  • জয় নিশ্চিত হতেই মিষ্টিমুখ করলেন শিন্ডে, মহারাষ্ট্রের জনগণকে জানালেন ধন্যবাদ 
Image

জয় নিশ্চিত হতেই মিষ্টিমুখ করলেন শিন্ডে, মহারাষ্ট্রের জনগণকে জানালেন ধন্যবাদ 

থানে, ২৩ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে মহাযুতি জোটের জয় নিশ্চিত হতেই মিষ্টিমুখ করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা একনাথ শিন্ডে শনিবার থানে-তে তাঁর দলের নেতাদের সঙ্গে লাড্ডু খেয়ে মিষ্টিমুখ করেন। এই জয় মহারাষ্ট্রের জনগণকে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

শনিবার তিনি বলেছেন, “আমি মহারাষ্ট্রের ভোটারদের ধন্যবাদ জানাই। এটি একটি বিরাট বিজয়। আমি আগেই বলেছিলাম, মহাযুতি বিরাট জয় পাবে। আমি সমাজের সকল শ্রেণীকে ধন্যবাদ জানাই। মহাযুতি দলের সকল কর্মীদেরও ধন্যবাদ জানাই।” কে হবেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্নের উত্তরে একনাথ শিন্ডে বলেছেন, “চূড়ান্ত ফলাফল আসতে দিন, তারপর, যেভাবে আমরা একসঙ্গে নির্বাচন করেছি, তিন দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে।”

Releated Posts

ভারত-জাপান অংশীদারিত্বের বড় চালিকাশক্তি বিনিয়োগ, সম্পর্ক আরও মজবুত হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত-জাপান সম্পর্কের অন্যতম বড় চালিকাশক্তি বিনিয়োগ এবং আগামী দিনে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে…

ByByNews Desk Jul 2, 2026

কৃষক আত্মহত্যা নিয়ে আলোচনার দাবি খারিজ, মহারাষ্ট্র বিধানসভা থেকে বিরোধীদের ওয়াকআউট; কংগ্রেস বিধায়ককে বিষ্ণোই গ্যাংয়ের হুমকির অভিযোগও উত্থাপন

মুম্বই, ২ জুলাই (আইএএনএস): কৃষক আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাবের মাধ্যমে আলোচনার আবেদন খারিজ হওয়ায় বৃহস্পতিবার মহারাষ্ট্র…

ByByNews Desk Jul 2, 2026

ই-গতিশীলতার রূপান্তরে সবুজ উন্নয়ন ও সার্কুলার অর্থনীতিতে জোর দিতে হবে: ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারতে বৈদ্যুতিক যানবাহন (ইভি)-ভিত্তিক গতিশীলতার রূপান্তর শুধু একটি প্রযুক্তিকে অন্য প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন নয়,…

ByByNews Desk Jul 2, 2026

মাতলা নদীর পাড়ে বেআইনি ক্যাফেতে বুলডোজার, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের নির্মাণ ভাঙল প্রশাসন

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন মাতলা নদীর তীরে বেআইনিভাবে নির্মিত ক্যাফে ‘অরণ্যের কূলে’ বৃহস্পতিবার…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top