News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিখোঁজ স্বামীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ অসহায় স্ত্রী
Image

নিখোঁজ স্বামীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ অসহায় স্ত্রী

আগরতলা, ২৩ নভেম্বর: প্রতাপগড় শীলটিলা এলাকা থেকে ৯ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক বৃদ্ধ। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাঁর হদিশ পাওয়া যায়নি। পর্রবতী সময়ে মহারাজগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিখোঁজ বৃদ্ধের স্ত্রী জানিয়েছেন, গত ৯ দিন আগে মহারাজগঞ্জ বাজারে কীর্তন দেখতে গিয়েছিলেন নিরঞ্জন দাস। তাঁর বাড়ি প্রতাপগড় শীলটিলা এলাকায়। ওই দিন পরিবারের অন্যান্য সদস্যরাও কীর্তনে গিয়েছিলেন। কিন্তু সকলে বাড়ি ফিরে আসলেও নিরঞ্জন দাস বাড়ি ফিরে আসেনি। তিনি বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। পরবর্তিতে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে মহারাজগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অসহায় স্ত্রী স্বামীকে খুঁজে দেওয়ার জন্য সরকারের নিকট আবেদন জানিয়েছেন।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top