News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি জোট সরকার সমস্ত ভাষার বিকাশে যথেষ্ট উদ্যোগী এবং যত্নশীল : মন্ত্রী রতন লাল নাথ
Image

বিজেপি জোট সরকার সমস্ত ভাষার বিকাশে যথেষ্ট উদ্যোগী এবং যত্নশীল : মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ নভেম্বর: রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউ ব্রু কে সরকারি স্বীকৃতি এবং হজাগিরি দিবসে ছুটির দিন ঘোষণার দাবিতে আজ আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন টিএফডিপিসি -এর সভাগৃহে সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মন্ত্রী রতন লাল নাথ, রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমেত বিভিন্ন অংশের মানুষেরা উপস্থিত ছিলেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের বিজেপি জোট সরকার সমস্ত ভাষার বিকাশে যথেষ্ট উদ্যোগী এবং যত্নশীল। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইছেন মাতৃভাষার উপর গুরুত্ব দেওয়া হোক। সবার জন্য মাতৃভাষায় মূলত আসল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা চাইছেন কোনো ভাষা যেন হারিয়ে না যায়।

তাঁর কথায়, ত্রিপুরায় দেববর্মা, ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, কলই, মুড়াসিং সম্প্রদায়ের মানুষ মূলত ককবরক ভাষায় কথা বলেন৷ কিন্তু তাঁদের নিজের ভাষাকে উন্নত করার অদম্য ইচ্ছে রয়েছে। অতিসত্বর রিয়াং জনজাতিদের দাবি পূরণ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top