News Flash

  • Home
  • দেশ
  • বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ক্যাম্প কানপুরে 
Image

বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ক্যাম্প কানপুরে 

কানপুর, ২২ নভেম্বর (হি.স.): বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এগিয়ে এলো উত্তর প্রদেশ সরকার। জেলার সমস্ত ব্লকে ক্যাম্প স্থাপন করে তাদের ইউডিআইডি কার্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মুখ্য উন্নয়ন আধিকারিক দীক্ষা জৈন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিশেষভাবে সক্ষম শিশুদের প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যে জেলার প্রতিটি ব্লকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। ক্যাম্পে ওই শিশুদের ইউডিআইডি কার্ড করা হবে। পাশাপাশি এই শিশুদের রেজিস্ট্রেশন-সহ আয়ুষ্মান কার্ড তৈরির ব্যবস্থাও থাকবে। এছাড়াও জন্ম শংসাপত্র, বসবাস সংক্রান্ত নথি ও আয়ের শংসাপত্র এগুলোর জন্যও ক্যাম্পে স্টল হবে।

এও জানা গেছে, এই ক্যাম্পে ওই শিশুদের পরিবহনের জন্য যানবাহনের ব্যবস্থাও থাকবে। উল্লেখ্য, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রতিটি বিশেষভাবে সক্ষম শিশুকে তাদের প্রাপ্য প্রকল্প পৌঁছে দেওয়া।

Releated Posts

বুপিভাকেইন ইনজেকশনের নির্দিষ্ট ব্যাচের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করল রাজস্থান, অস্ত্রোপচারে সাময়িক স্থগিতাদেশ

জয়পুর, ৩ জুলাই (আইএএনএস) : হায়দরাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর একাধিক রোগীর গুরুতর শারীরিক প্রতিক্রিয়ার ঘটনার জেরে বুপিভাকেইন…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ভারত-জাপান অংশীদারিত্বের বড় চালিকাশক্তি বিনিয়োগ, সম্পর্ক আরও মজবুত হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত-জাপান সম্পর্কের অন্যতম বড় চালিকাশক্তি বিনিয়োগ এবং আগামী দিনে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে…

ByByNews Desk Jul 2, 2026

কৃষক আত্মহত্যা নিয়ে আলোচনার দাবি খারিজ, মহারাষ্ট্র বিধানসভা থেকে বিরোধীদের ওয়াকআউট; কংগ্রেস বিধায়ককে বিষ্ণোই গ্যাংয়ের হুমকির অভিযোগও উত্থাপন

মুম্বই, ২ জুলাই (আইএএনএস): কৃষক আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাবের মাধ্যমে আলোচনার আবেদন খারিজ হওয়ায় বৃহস্পতিবার মহারাষ্ট্র…

ByByNews Desk Jul 2, 2026

ই-গতিশীলতার রূপান্তরে সবুজ উন্নয়ন ও সার্কুলার অর্থনীতিতে জোর দিতে হবে: ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারতে বৈদ্যুতিক যানবাহন (ইভি)-ভিত্তিক গতিশীলতার রূপান্তর শুধু একটি প্রযুক্তিকে অন্য প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন নয়,…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top