News Flash

  • Home
  • খেলা
  • নেশন্স লিগ : রোমানিয়াকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা উয়েফার 
Image

নেশন্স লিগ : রোমানিয়াকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা উয়েফার 

নিওঁয়ে, ২১ নভেম্বর (হি.স.): বুখারেস্টে গত শুক্রবার নেশন্স লিগের ‘সি’ লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রোমানিয়া ও কসোভো। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল দুই দলের লড়াই। কিন্তু শেষ মুহূর্তে রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ম্যাচ শেষ না করেই মাঠ ছেড়েছিলেন কসোভোর ফুটবলাররা।

কসোভোর ফুটবলাররা মাঠ ছাড়ায় জন্য বুধবার রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে উয়েফা। রোমানিয়ান সমর্থকরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থী শ্লোগান দেয় বলে অভিযোগ করেছিল কসোভো। প্রতিপক্ষের এই অভিযোগ অস্বীকার করে রোমানিয়া। বৈষম্যমূলক আচরণের অভিযোগে রোমানিয়াকেও শাস্তি দিয়েছে উয়েফা। রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে উয়েফা (এফআরএফ) ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করেছে। এছাড়া কসোভোর ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top