News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ‘শ্রীভূমি’ হবে অসমের করিমগঞ্জ জেলার নতুন নাম, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য ক্যাবিনেট
Image

‘শ্রীভূমি’ হবে অসমের করিমগঞ্জ জেলার নতুন নাম, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য ক্যাবিনেট

– রাজ্যের আরও বহু গ্রাম, অঞ্চলের নামও পৰ্যায়ক্ৰমে পরিবর্তন হবে

– ২০২৫-এর ১০ ফ্ৰেব্ৰুয়ারির আগে অসমে পঞ্চায়ত নিৰ্বাচন

– আগামী ২৬ ফেব্ৰুয়ারি অসমে আসবেন প্ৰধানমন্ত্ৰী মোদী

গুয়াহাটি, ১৯ নভেম্বর (হি.স.) : অসমের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে হবে ‘শ্রীভূমি’ জেলা। সিলমোহর পড়েছে রাজ্য ক্যাবিনেটে। এছাড়া আজকের ক্যাবিনেট বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সিলমোহর পড়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জনতা ভবনে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে সম্পন্ন হয়েছে অসম সরকারের মন্ত্রিপরিষদের বৈঠক। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিপরিষদে গৃহীত সিদ্ধান্তগুলির নির্যাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে নতুন নাম ‘শ্রীভূমি’ জেলা করতে ক্যাবিনেটে সিলমোহর পড়েছে। কেন করিমগঞ্জের নাম বদল করা হয়েছে, এর পেছনে যুক্তিও ব্যাখ্যা করেছেন ড. শর্মা।

ঐতিহাসিক সংযোগের বিষয়ে বিশদভাবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেন, ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে সিলেট সফরকালে এই অঞ্চলকে ‘সুন্দরী শ্রীভূমি’ বলে মা লক্ষ্মীর ভূমি হিসেবে বর্ণনা করেছিলেন। এই অঞ্চলের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে ‘শ্রীভূমি’ শব্দটি অসমিয়া এবং বাংলা, উভয় অভিধানেই তাৎপর্য বহন করে। তিনি আরও বলেন, সিলেট যেহেতু একসময় অসমের অংশ ছিল, এখন বাংলাদেশে, তাই করিমগঞ্জের নাম পরিবর্তন করে ‘শ্রীভূমি’ করা হলে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট রক্ষা পাবে।

তিনি ‘কালাপাহাড়’-এর সাম্প্রতিক নামকরণের ব্যাখ্যা করে বলেন, ‘কালাপাহাড়’ শব্দটি অসমিয়া বা বাংলা অভিধানে পাওয়া যায় না, ‘করিমগঞ্জ’ও নয়। তাই এ সব নাম অর্থহীন। আরও বলেন, স্থানের নামগুলি সাধারণত ভাষাগত অর্থে নিহিত। বরপেটার ভাসানিচকের মতো বেশ কয়েকটি গ্রাম সহ এ ধরনের অনেক নাম ইতোমধ্যেই সংশোধন করা হয়েছে।

ঐতিহাসিক এবং ভাষাগত প্রাসঙ্গিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ধীরে ধীরে সেই সব জায়গার নাম পরিবর্তন করব যেখানে ঐতিহাসিক বা আভিধানিক অর্থ নেই। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার ঘোষণা, অসমের আরও বহু গ্রাম, অঞ্চলের নামও পৰ্যায়ক্ৰমে পরিবর্তন করা হবে।

মুখ্যমন্ত্রীর আরও জানান, ২০২৫-এর ১০ ফ্ৰেব্ৰুয়ারির আগে অসমে অনুষ্ঠিত হবে পঞ্চায়ত নিৰ্বাচন। তিনি জানান, পঞ্চায়ত নিৰ্বাচন হবে দুই পৰ্যায়ে। নিৰ্বাচনের জন্য আগামী জানুয়ারিতে জারি হবে বিজ্ঞপ্তি। সঙ্গে তিনি জানান, আগামী ৩০ ডিসেম্বরে চূড়ান্ত ভোটার তালিকাও প্ৰকাশ করা হবে।

এছাড়া আগামী ২৬ ফেব্ৰুয়ারি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী অসমে আসবেন বলেও আজ সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্ৰী।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top