News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে : সঞ্জয় রাউত 
Image

মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে : সঞ্জয় রাউত 

মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.): এনসিপি-এসসিপি নেতা অনিল দেশমুখের গাড়িতে হামলা ও তিনি আহত হওয়ার ঘটনায় মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করলেন শিবসেনা (উদ্ধব শিবির) নেতা সঞ্জয় রাউত। তাঁর কথায়, মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। মঙ্গলবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। নির্বাচনের সময় মহারাষ্ট্রে এর আগে কখনও এমন হিংসা ঘটেনি। দেবেন্দ্র ফড়নবিস বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী (রাজ্যের)। রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। এর জন্য কে দায়ী?”

সঞ্জয় রাউত আরও বলেছেন, “প্রথমত, এর জন্য দায়ী নির্বাচন কমিশন। মহারাষ্ট্রের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি দেবেন্দ্র ফড়নবিস ২ বছরে মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা নষ্ট করে দিয়েছেন। বাবা সিদ্দিকীর মতো একজন প্রাক্তন মন্ত্রীকে মুম্বইয়ের রাস্তায় খুন করা হয়েছে। যেভাবে (রাজ্যের) প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে আক্রমণ করা হয়েছে এবং খুনের চেষ্টা করা হয়েছে – দেবেন্দ্র ফড়নবিসকেই জবাবদিহি করতে হবে।”

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top